ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছে আবেদন এমপি দিপুর

  • ডেস্ক :
  • আপডেট সময় ৫০ মিনিট আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ পুনর্র্নিমাণ করে আধুনিক কমপ্লেক্সে রূপান্তরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সম্প্রতি প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, চাষাড়ায় অবস্থিত ‘শহীদ জিয়া হল’ কেবল একটি স্থাপনা নয়; এটি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয়তাবাদী আদর্শ ও সাংস্কৃতিক জাগরণের একটি গুরুত্বপূর্ণ স্মারক।
আবেদনে বলা হয়, ৬০.৬২ শতাংশ জমির ওপর ১৯৭৮ সালের ১০ মার্চ টাউন হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৮১ সালের ১৯ জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এটি ‘শহীদ জিয়া হল’ নামে নামকরণ করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তার আবেদনে আরও উল্লেখ করেন, জমি-সংক্রান্ত জটিলতার কারণে একসময় দেওয়ানি মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ে ‘শহীদ জিয়া হল’ নামটি বহাল থাকে।
বর্তমানে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। যেকোনো সময় এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
এমপি তার আবেদনে বলেন, ‘শহীদ জিয়া হল’ পুনর্র্নিমাণ করে আধুনিক কমপ্লেক্সে রূপান্তর করা হলে নারায়ণগঞ্জবাসী একটি আধুনিক সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র পাবে। এতে নতুন প্রজন্ম ইতিহাস, সংস্কৃতি ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে এবং শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি হবে।
এ প্রেক্ষিতে তিনি দ্রুত ‘শহীদ জিয়া হল’ পুনর্র্নিমাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

প্রধানমন্ত্রীর কাছে আবেদন এমপি দিপুর

আপডেট সময় ৫০ মিনিট আগে