স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি তেল মজুদ ও বিক্রির দোকান এখন ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়েছে। সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে এসব দোকানে অকটেন ও পেট্রোল দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।
জানা গেছে, সরকার নির্ধারিত দামে অকটেন ১৪০ টাকা ও পেট্রোল ১৩৫ টাকা হলেও বন্দরের বিভিন্ন স্থানে খুচরা বাজারে অবৈধ দোকানগুলোতে এসব জ্বালানি প্রায় ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ফলে একদিকে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে বাজার ব্যবস্থায় দেখা দিচ্ছে চরম অস্থিরতা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাইসেন্সবিহীন এসব দোকানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তেল মজুদ ও বিক্রি করা হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তবুও অজ্ঞাত কারণে এসব দোকানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
ভুক্তভোগীরা জানান, বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতে হচ্ছে। প্রশাসন নিয়মিত অভিযান চালালে এমন পরিস্থিতি তৈরি হতো না।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে অবৈধ তেলের দোকান বন্ধ, বাজার মনিটরিং জোরদার এবং সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সংবাদ শিরোনাম ::
জাসাসের কর্মী সম্মেলন
প্রখর রোদেও সড়কে অটল তারা!
থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার মৃত্যু
শিশু হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা
হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ
জিয়া হল অত্যাধুনিক করা হবে—প্রতিমন্ত্রী শরীফুল আলম
প্রধানমন্ত্রীর কাছে আবেদন এমপি দিপুর
ইরান ইস্যুতে নতুন নীতিতে ট্রাম্প
অবৈধ জ্বালানি তেলের দোকানের দৌরাত্ম্য
অবৈধ জ্বালানি তেলের দোকানের দৌরাত্ম্য
-
ডেস্ক : - আপডেট সময় ৫৬ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















