ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মিজমিজি বাতেনপাড়া এলাকার মৃত মশিউল আজমের ছেলে মোঃ মুনসুরুল আজম রাসেল (২৮), একই এলাকার আব্দুল আলীর ছেলে মোঃ আমজাদ হোসেন (৩০), গোদনাইল ভূইয়াপাড়া এলাকার মৃত রহম আলীর ছেলে নাজিম উদ্দিন (৫৫) এবং গোদনাইল সৈয়দপাড়া এলাকার বিল্লাল হোসেন বয়াতীর ছেলে মোঃ ইকবাল হোসেন (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল পৃথক সময়ে তিনটি স্থানে অভিযান পরিচালনা করে। বিকাল ৪টা ১০ মিনিটে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড়ে মানিকের অটো গ্যারেজের সামনে, রাত ১১টা ২০ মিনিটে কদমতলী এলাকার এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং ভোর ৫টা ৪৫ মিনিটে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে ৪ জনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় এক ঘন্টা আগে