ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট ৩ আসামী রিমান্ড শেষে আদালতে

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের মামলার ৩ আসামীকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ । শনিবার (৯ মে) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য এদেরকে আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ।
রিমান্ডপ্রাপ্তরা হলো পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার কাজী সালাউদ্দিন মিয়ার ছেলে কাজী হিরা চাঁন ওরফে মনির ওরফে শাকিল (২৫) একই এলাকার আনার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২) ও একই এলাকার আবু মালেক মিয়ার ছেলে রোকন (৪০)।
যার মামলা নং- ৫(৫)২৬ ধারা- ১৪৩/ ১৪৪/ ১৪৭/১৪৮/ ১৪৯/ ১৮৬/ ১৮৯/ ৩০৭/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ১১৪ পেনাল কোড ১৮৬০।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল)রাতে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ হাবিবনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে আসলে ওই সময় উৎপেতে থাকা ছিনতাইকারী দল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। ওই সময় সন্ত্রাসী হামলায় এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান মারাত্মক ভাবে জখম হয়।
এদের মধ্যে কনস্টেবল ফয়সালকে গুরুতর আহত অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগানটি লুট করে নিয়ে যায় ছিনতাইকারিরা। লুটের চার ঘন্টা পর অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট ৩ আসামী রিমান্ড শেষে আদালতে

আপডেট সময় ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬