ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলীগঞ্জে ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধন

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সামাজিক সংগঠন “ইনসাফ ফাউন্ডেশন”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন আব্দুল্লাহ আল আমিন।
উদ্বোধনের পর আয়োজিত নাগরিক সমাবেশে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠক ও সাধারণ নাগরিকরা আলীগঞ্জ এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষ করে আলীগঞ্জ সড়কের বেহাল অবস্থা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের দাবি উঠে আসে সমাবেশে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে সামাজিক ও মানবিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি “ইনসাফ ফাউন্ডেশন-এর মতো জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি।
তিনি আরও বলেন, আলীগঞ্জ এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকাটিকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ আলীগঞ্জ সড়ককে চার লেনে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক ব্যাধিগুলো প্রতিরোধে শুধু প্রশাসনের ভূমিকা যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, আধুনিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাইনুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মুমিনুল হক সরকার এবং জুবায়ের সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আলীগঞ্জে ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধন

আপডেট সময় ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬