ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও লেভেলের মেধাবী শিক্ষার্থী ডিসিস্ট মোঃ ইয়াছিন আরাফাত (১৭) হত্যা মামলার প্রায় ৯ মাস পর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ, বিপিএম।
পিবিআই জানায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২৮, তারিখ ১৯ অক্টোবর ২০২৫, জিআর নং-৪১৯, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের আলোকে মামলাটির তদন্ত চলছিল।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের ১৯ অক্টোবর সিদ্ধিরগঞ্জপুল এলাকার আশরাফ আলী এন্ড সন্স ফিলিং স্টেশন পাম্পের সামনে ডিএনডি লেকপাড় এলাকায় বেইজ স্কুলের ও লেভেলের ছাত্র ইয়াছিন আরাফাতকে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করে পিবিআই।
দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
পিবিআই জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ, পরিকল্পনা ও জড়িত অন্যান্য বিষয় নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩

আপডেট সময় ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬