ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদ ছেড়ে দল দুটির শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ যোগদান অনুষ্ঠান হয়। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের হাত ধরে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে যোগদান করার পর তাদেরকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির ‘শতাধিক নেতাকর্মীরা’ আজ এনসিপিতে যোগদান করেছেন।  তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব এসএম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির ‘তৃণমূলের নেতাকর্মীরা’ গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম-খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে৷ এরই ফলাফল হিসেবে তারা এনসিপিতে যোগদান করেছে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্যসচিব মুছা হাসেমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

আপডেট সময় ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬