স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— দেওভোগ আখড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মোঃ হৃদয় (৩৮) এবং দেওভোগ আখড়ার মোড় এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোখলেছ (৫৬)।
পুলিশ জানায়, ১২ মে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ এলএন রোড এলাকায় মোখলেছুর রহমান পল্টুর টিনসেড বাড়ির সামনে গলি সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত হৃদয়ের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোখলেছের লুঙ্গির কোমরের অংশ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা। আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
নবীগঞ্জ ঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
র্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ ১২
‘সিটি ও জেলা পরিষদে বিএনপির দখলদারিত্ব’
নাসিকে ২২ পশুর হাটের ইজারা
মসজিদের প্রাচীর ভাঙচুর লুটপাট
অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা
বিধ্বস্ত সড়ক মেরামত করলেন ইউএনও
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
সর্বশেষ নিউজ




















