ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় ফতুল্লা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।
আটককৃত আসামি হলেন- ঢাকার লালবাগ এলাকার গোলাম সারোয়ারের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৮)। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আমিনুল একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
পৃথক আরেকটি অভিযানে ১৩ মে রাত ১টার দিকে সোনারগাঁও থানার চেংগাইন এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১১ জানায়, আটক আমিনুল ইসলামের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে উদ্ধারকৃত ফেনসিডিল সোনারগাঁও থানায় জমা দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

র‌্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার

আপডেট সময় ২ ঘন্টা আগে