ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

  • ডেস্ক :
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) বন্দর উপজেলার বারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে কেওঢালা, মদনপুর এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং জাঙ্গাল, বারপাড়া এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ তারিফ আল তাওহীদ জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় অভিযানে জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

আপডেট সময় ৬ ঘন্টা আগে