স্টাফ রিপোর্টার
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। গতকাল বুধবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আগামী জুলাই মাস থেকে নারায়ণগঞ্জে ফ্যামিলি কার্ডের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার আওতায় আনতে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। বাদ পড়া দরিদ্রদের অন্তর্ভুক্ত করে একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
তিনি জানান, ৩৮ কোটি টাকা ব্যয়ে এ যাবত ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে আরও প্রায় ৪৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ফ্যামেলি কার্ড কার্যক্রম ছাড়াও সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
জেলা তথ্য অফিসার বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের সহায়তা বৃদ্ধি করা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
সংবাদ শিরোনাম ::
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
নবীগঞ্জ ঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
র্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ ১২
‘সিটি ও জেলা পরিষদে বিএনপির দখলদারিত্ব’
নাসিকে ২২ পশুর হাটের ইজারা
মসজিদের প্রাচীর ভাঙচুর লুটপাট
অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা
বিধ্বস্ত সড়ক মেরামত করলেন ইউএনও
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
সর্বশেষ নিউজ




















