ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে রাসেল গ্রুপ ও আব্দুল হামিদ গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ছেড়ে যান।
সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

আপডেট সময় এক ঘন্টা আগে