সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, শহরে আমাদের বেশকিছু জনদুর্ভোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা পর্যায়ক্রমে সেগুলো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী স্থানীয়ভাবে আমাদের কাজ করছি। ইতিমধ্যে আজকে আমরা জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। রোববার (৫ এপ্রিল) ১৩ নং ওয়ার্ডের আমরা মোহামেডানের গলিতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এমপি আবুল কালাম বলেন, সারাদেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমাদের নাসিক সিটির এলাকাবও এই দুর্ভোগে আক্রান্ত৷ তাই আমরা অগ্রাধিকার ভিত্তিতে আজকে এখানে কাজ করছি৷ বিশ বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। বিগত দিন সিটির মেয়র এ ব্যাপারে উদাসীন থাকলেও আমাদের প্রশাসক জনস্বার্থে এই কর্মসূচি হাতে নিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালগুলোতে আমরা ডেঙ্গু ও হাম প্রতিরোধে জাতীয় কর্মসূচিগুলোকে গতিশীল করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি স্থানীয় সরকারের এই জনসেবামূলক প্রতিষ্ঠানটি সুন্দর ভাবে কাজ করবে।
আমরা মোহামেডানের গলিতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এখানে ময়লার স্তুপ জমা হয়ে আছে। আজ এ এলাকার মানুষ ও আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কালাম সাহেব এখানে এসেছেন। তিনি আমাকে এ কাজটি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। যে যত শক্তিশালী হোক। আমরা এই প্রতিবন্ধকতাকে অপসারণ করবো। সিটি করপোরেশনের স্থাপনা থাকলে সেটাও ভেঙে মানুষের চলাচলের জন্য ব্যাবস্থা করবো।
নাসিক প্রশাসক বলেন, এ জায়গাটা পরিষ্কার করার পরে আমরা দেখবো এখানে কী করা যায়। নারায়ণগঞ্জের মানুষ যেন এর সুফল ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা এখানে প্রজেক্ট হাতে নিয়ে রাস্তা বা যা করা যায় এমন কিছু একটা করার ব্যাবস্থা করবো।
আমরা মোহামেডান এর গলির জায়গাটা মশার ভাগাড়। এটা পরিষ্কার করলে আশা করি মশার উৎপাত কমবে। নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় মানুষকে ডেঙ্গু মশা থেকে রক্ষা করার জন্য আমাদের এ কাজগুলো করে যাবো। আমরা নারায়ণগঞ্জের মানুষের শান্তি চাই। মানুষ যেন সর্বোচ্চ নাগরি অধিকার ভোগ করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ৭ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার
হামের টিকা নিতে স্বাস্থ্যকেন্দ্রে অভিভাবকদের ভিড়
বক্তাবলির ইটভাটায় অভিযান
শিমরাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘষর্
সকল প্রতিবন্ধকতা অপসারণ করবো : সাখাওয়াত
নাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর
হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র
হাম ও ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকার আহবান এমপি কালামের
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















