ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সেলিম প্রধানের মুক্তির দাবিতে মানববন্ধন

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার
ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা, হয়রানি ও অবিচার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সেলিম প্রধানের পরিবার ও রুপগঞ্জের সর্বস্তরের জনগনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলিম প্রধান পরিকল্পিত ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলার শিকার। ফ্যাসিষ্ট আমলে কোনো সুস্পষ্ট অপরাধ ও প্রমাণ ছাড়াই তাকে দীর্ঘ ৪ বছরের বেশি সময় কারাভোগ করতে হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন।
তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কখনো তাকে একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হিসেবে, আবার কখনো অন্য দলের সঙ্গে সংশ্লিষ্ট দেখিয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধন থেকে প্রশ্ন তোলা হয়, একজন ব্যক্তি যিনি অতীতে বিভিন্ন অভিযোগে নির্যাতনের শিকার হয়েছেন, তাকে কেন আবার নতুন করে ভিত্তিহীন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে এবং কেন তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ ছাড়াই ধারাবাহিকভাবে মামলা দেয়া হচ্ছে।
কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, বিষয়টি মানবিক ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে একজন ভুক্তভোগী নাগরিক ন্যায়বিচার পান এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা অটুট থাকে।
মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সেলিম প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগসমূহের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ, তার সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
এ মানববন্ধনে বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কাউন্সিলের মহাসচিব মনিরুল ইসলাম, জাপান বাংলাদেশ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান, জাপান বাংলাদেশ আড়তের ব্যবসায়ী সালমা আখতার এবং সেলিম প্রধানের চাচাতো ভাই জামান উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সেলিম প্রধানের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় এক ঘন্টা আগে