ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১১ দলের বিক্ষোভ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে ‘গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে বেঈমানী’ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে এবং ‘জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায়’ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদের বিপক্ষে গিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “গত ১৬ বছর এদেশের মানুষ শোষিত হয়েছে। ১৪শ’র বেশি শহীদের রক্তের বিনিময়ে মানুষ নতুন দেশে পদার্পণ করেছে। কিন্তু বর্তমান সরকার জুলাই সনদের বিপক্ষে গিয়ে তালবাহানা শুরু করেছে। দেশের স্বার্থে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যাতে মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে।”
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, কিন্তু সেই রায়কে ‘না’তে পরিণত করার চেষ্টা চলছে। মাগুরার নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করা হলে তার পরিণতি ভালো হবে না। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মহানগর আহ্বায়ক শওকত আলী, এবি পার্টির মহানগর সভাপতি শাহজাহান বেপারী, খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সেক্রেটারি মাওলানা আল-আমীন রাকিব। বক্তারা বলেন, গণভোটের রায় নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা জনগণ মেনে নেবে না এবং রায় অমান্য করা হলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
মাওলানা মজিবুর রহমান শেখের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, খেলাফত মজলিস মহানগর যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বিকাল সোয়া ৫টায় চাষাঢ়া এলাকায় “গণভোটের রায় বাস্তবায়ন কর, করতে হবে” স্লোগানে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

১১ দলের বিক্ষোভ

আপডেট সময় ১২ ঘন্টা আগে