নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে শিশুসহ তিনজন আহতের ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
পেশীশক্তির প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।
এসময় মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যাবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক।

স্টাফ রিপোর্টার 






















