ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হকার উচ্ছেদে অংশ নিবেন টিপুও!

  • ডেস্ক :
  • আপডেট সময় ১৩ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

‎সটাফ রিপোর্টার
‎নারায়ণগঞ্জ শহরকে হকার ও যানজটমুক্ত করতে বড় ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
‎আগামী ১৩ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে শহরের চাষাড়া শহীদ জিয়া হল এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে হকার উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
‎এইদিকে এই উচ্ছেদ অভিযানকে সমর্থন জানিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে জানান, এই অভিযানে কোনো ধরনের আপোষ করা হবে না। দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে হকারদের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে চাষাড়া, বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
‎তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি হকারমুক্ত ফুটপাত এবং যানজটমুক্ত শহর উপহার দিতে চাই। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কোনো ধরনের চাপ বা অপপ্রচারে আমরা পিছু হটবো না।
‎বিবৃতিতে আরও বলা হয়, আমাদের অভিভাবক ও নেতা তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছেন। সেই চেতনা থেকে আমরা বলছি সবার আগে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা। এই শহরকে বাসযোগ্য করে তোলাই আমাদের লক্ষ্য।
‎সব মিলিয়ে, ১৩ এপ্রিলের এই ঘোষিত অভিযান নারায়ণগঞ্জ শহরের যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখবে, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হকার উচ্ছেদে অংশ নিবেন টিপুও!

আপডেট সময় ১৩ ঘন্টা আগে