ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারাই আগামী দিনে সমাজকে লিড করবে—ইউএনও শিবানী সরকার

  • ডেস্ক :
  • আপডেট সময় ১৩ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, একজন কর্মজীবী নারী হিসেবে আমি অবশ্যই আশা করি যে, সমাজ আমার এই অবদানটাকে স্বীকার করবে। কিন্তু একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দেই, সমাজ কখনোই কারো অবদানকে সহজে মাথা পেতে স্বীকার করে নেয় না। আপনাকে সেই জায়গাটায় পৌঁছাতে হবে, যে জায়গায় গেলে সমাজের মানুষজন আপনার অবদানকে মাথা নিচু করে স্বীকার করে নিতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬তলা ভবন উদ্ধোধন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য এ কথা বলেন।
তিনি আরো বলেন, তো সেই জার্নিতে অনেক হার্ডেলস (ড়নংঃধপষবং) আছে, অনেক কষ্ট আছে, কিন্তু আপনাদের সেই শক্তি এবং সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি যে, আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, তারাই আগামী দিনে সমাজকে লিড করবেন বিভিন্ন ক্ষেত্রে। আপনারাই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, আপনারাই আগামী দিনের পলিসি মেকার হবেন, আপনারাই আগামী দিনে এ রাষ্ট্রকে যত যত সিভিল সেক্টর আছে, বেসরকারি সেক্টর আছে, সামরিক সেক্টর আছে—সকল ক্ষেত্রে আপনারাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, বাবা-মার মুখ উজ্জ্বল করবেন,শিক্ষক-শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। যেন সবার পথটা মসৃণ হয়, সুন্দর হয়। সবাই যেন নিজেদের যোগ্যতা, দক্ষতা ও মেধা অনুযায়ী পরবর্তী কর্মজীবন এবং নিজেদের ব্যক্তিগত জীবনে নিজেদেরকে সাফল্যমণ্ডিত করেন।
বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, স্থানীয় এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা সহধর্মিণী ইফাত আরা কাউসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা কন্যা আমিনা বিনতে কাউসার তাসমিয়া,নাসিক ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা ও সমাজ সেবক মিঞা সোহেল ও মিঞা জামান, এডঃ মাজহারুল আলম পাভেল খান, এডঃ মোঃ তাজুল ইসলাম মোল্লা, উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি মোঃ আলাউদ্দিন (এরিক)সহ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গন্যমান ব্যাক্তিবর্গ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

তারাই আগামী দিনে সমাজকে লিড করবে—ইউএনও শিবানী সরকার

আপডেট সময় ১৩ ঘন্টা আগে