স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে ঝুটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় গুলিবিদ্ধ দুইজনসহ তিনজন আহত হয়েছেন। আহত বিএনপি কর্মী রাকিবের পিতা এঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে দায়ী করেছেন। গুলিবিদ্ধ রাকিব জানান রনি নিজেই তাকে উদ্দেশ্য করে গুলি করে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন রাকিব জানান, আমি চাঁদনি হাউজিং ছিলাম। সেখানে ঝুটের ব্যাবসা নিয়ে দুই গ্রুপের ঝগড়া হয়। আমি ইটের ব্যাবসা করি, আমি সেখানে ইট নামাচ্ছিলাম। এসময় মশিউর রহমান রনি, আরিফ, অভিসহ কয়েকজন আমাকে গুলি করে এবং আমাকে মাঠায় কোপ দিয়েছে।
এঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা এনায়েত নগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা বলেন, পাগলা হামিদ, অভি ও মশিউর রহমান রনির লোকজন পিস্তল দিয়ে আমাকে গুলি করতে চেয়েছিল। সেই গুলি আমার ছেলের গায়ে লাগে। তাকে কোপ দিয়েছে। আমার ভাগিনা দুই নং ওয়ার্ড বিএনপির সদস্য ও কৃষকদলের নেতা, তাকেও মারধর করেছে।
তিনি আরও বলেন, আমাকে ছেলেকে বুকে গুলি করা হয়েছে ও মাথায় কোপ দেয়া হয়েছে। তাকে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছিল। এখন তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমার দলীয় প্রধান তারেক রহমানের কাছে বিচার চাই।
সংবাদ শিরোনাম ::
গোলাগুলির ঘটনায় যুবদল আহ্বায়ক বহিষ্কার
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প
হিজবুল্লাহ প্রধানের ঘনিষ্ঠ সহকারীকে হত্যার দাবি ইসরাইলের
বাঁচার জন্য লড়ছে শিশু ইমরান
১১ দলের বিক্ষোভ
কোরআনের আলোকে জীবন গড়তে হবে
ইউএনওর তত্ত্বাবধানে তেল বিক্রি
আসামি পলায়ন, সেই এসআই পুনর্বহাল!
আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
খুনোখুনি ঠেকাতে প্রশাসনের গরজ নেই–এমপি আল আমিন
‘রনির লোকজন গুলি করে’
-
ডেস্ক : - আপডেট সময় ১১ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























