ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কোরআনের আলোকে জীবন গড়তে হবে

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, কোরআন শুধু মাত্র তেলওয়াত করার জন্য মহান স্রাষ্টা নাযিল করেন নাই। শুধু মুখস্থ করার জন্য এই কোরআন মহান আল্লাহ প্রদান করেন নাই।
এই কোরআন হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ মখলুকাত আমরা মানুষ পৃথিবীতে আমরা কিভাবে জীবন যাপন করব, কিভাবে আমরা এবাদত করব, তার শিক্ষা দেওয়ার জন্যই হচ্ছে এই কোরআন। কোরআন হচ্ছে আমাদের পূর্ণঙ্গ জীবন বিধান।
কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআনের আলোকে জীবন গড়তে হবে। আজকে তোমাদের মাঝে সেই পবিত্র কোনআর বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন কর্তৃক পবিত্র কোরআন শরীফ (বাংলা অনুবাদসহ) বিতরণ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শিক্ষা মানে জ্ঞান অর্জন করা, জ্ঞান কাকে বলে, পড়ালেখা করতে এসেছ জ্ঞান অর্জন করার জন্য, কিন্তুু জ্ঞানটা কি? এটা তোমাকে জানতে হবে, জ্ঞান হলো সেটা যা,তুমি আমি জানি না, সেই জানাটাই হলো জ্ঞান। তাহলে এমন এক জ্ঞানের কিতাব আজকে তোমার হাতে তুলে দেওয়া হবে।
পৃথিবীর শ্রেষ্ট জ্ঞানের আধার, এর উপরে জ্ঞানের আর কোর পুস্তক নাই, আর কোন কিতাব নাই, সেটাই হচ্ছে পবিত্র কোরআন সেটাই তোমাকের মাঝে আজকে দেওয়া হচ্ছে।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারুক হোসেন রাজুর পরিচালনায় উক্ত অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক (বালিকা শাখা) কাজী ফারহানা আক্তার প্রমূখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কোরআনের আলোকে জীবন গড়তে হবে

আপডেট সময় ১২ ঘন্টা আগে