ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১৩ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-এ আয়োজিত এ সভায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পরীক্ষা কেন্দ্রসমূহে কেন্দ্র কমিটি গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরীক্ষার ভেন্যু নির্ধারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা, আসন বিন্যাস, পরিদর্শক নিয়োগ, নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন এবং বাজেট প্রণয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
এছাড়া পরীক্ষার সময় কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস বা বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা, বিভিন্ন কেন্দ্র সচিব, বাংলাদেশ পুলিশ-সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শিক্ষা বিভাগের প্রতিনিধিরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষাকালীন সময়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

আপডেট সময় ১৩ ঘন্টা আগে