ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চোর-বাটপার দিয়ে পরিবর্তন সম্ভব নয়—মইনুদ্দিন আহমাদ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, কেবল নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ তার বক্তব্যে নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “চোর-বাটপার দিয়ে এদেশের পরিবর্তন করা সম্ভব নয়। দেশকে প্রকৃত অর্থে পরিবর্তন করতে হলে নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের কোনো বিকল্প নেই।” আদর্শ স্কুলের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আদর্শ স্কুল শুধু একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি মূলত একটি মানুষ গড়ার কারখানা।” এখান থেকে অর্জিত শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র শিক্ষক মনিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম বাঙালী, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ইকবাল হোসেন শ্যামল, আদর্শ স্কুল উপাধ্যক্ষ মাইনউদ্দিন আহমেদ, আদর্শ মহিলা মাদরাসার সভাপতি ডা. আলী আশরাফ খান, আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর সভাপতি মাওলানা ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, আবদুর রশিদ শেখ, রবিউল আলম খান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সততার পথে অবিচল থাকার আহ্বান জানানো হয়। বিদায় বেলায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের সময় স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চোর-বাটপার দিয়ে পরিবর্তন সম্ভব নয়—মইনুদ্দিন আহমাদ

আপডেট সময় ১১ ঘন্টা আগে