স্টাফ রিপোর্টার
আড়াইহাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা দক্ষিণ জামায়াতে ইসলামী।
রোববার (১২ এপ্রিল) বিকাল ৩টায় আড়াইহাজার বাজারে উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাওলানা হাদিউল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যকর করার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে জামায়াতের লিফলেট বিতরণ
-
ডেস্ক : - আপডেট সময় ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















