স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় ইউএনডিপি-এর সহযোগিতায় পরিচালিত অটোমেটেড ভূমি সেবা কার্যক্রমের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ভূমি সংক্রান্ত তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সন্নিবেশ, সংরক্ষণ এবং সেবার মান উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বচ্ছ করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, অটোমেশন কার্যক্রম চালু হলে ভূমি সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে এবং দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ভূমি সেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এসময় প্রকল্প সংশ্লিষ্ট উপদেষ্টা ও পরামর্শক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সংবাদ শিরোনাম ::
২ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
বন্দরে ৪র্থ শ্রেণী ছাত্রীকে ধর্ষন
লেকে মরা মাছের গন্ধ!
নববর্ষে প্রবীণ নেতাদের পাশে খোরশেদ
অস্ত্র-গুলি ছিনতাই, গ্রেপ্তার আরও ১
সংসদে শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবী
চালু হচ্ছে আইসিইউ
জ্বালানি সংকটে বর্জ্য অপসারণ ব্যাহত
সিদ্ধিরগঞ্জে নাটকীয় অভিযান তিতাসের
ঐতিহ্য হারিয়েছে হালখাতা উৎসব
অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে অগ্রগতি পর্যালোচনা
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















