ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘নদীতে বর্জ্য, বাতাসে ইটভাটার ধোঁয়া’

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে কলকারখানার বর্জ্য ও ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ রোধে কী ব্যাবস্থা নেয়া হবে এবিষয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল্লাহ আল আমিন।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমার এলাকা নারায়ণগঞ্জ-৪ এ বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা প্রবাহিত হয়েছে। তিনটি নদীর পানি কলকারখানার ভারি বর্জ্যের কারণে কালো রঙ ধারণ করেছে। পানি দূষণের পাশাপাশি কলকারখানার কারণে পরিবেশ দূষণের লক্ষণ আমরা দেখছি।
তিনি আরও বলেন, ইটভাটার কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই এধরনের নদী ও পরিবেশ দূষণ থেকে রক্ষায় বিশেষ কোন পদক্ষেপ নেয়া হবে কীনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘নদীতে বর্জ্য, বাতাসে ইটভাটার ধোঁয়া’

আপডেট সময় এক ঘন্টা আগে