স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল (৩২) ও সাহাবুদ্দিন (৩৫)-কে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে ২৫০ পুরিয়া হেরোইন ও ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে শিমরাইল বউবাজার এলাকায় অপর এক অভিযানে ২৫০ পুরিয়া হেরোইনসহ আনিসুর রহমান আনিছ (২৭)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই অভিযানে সিআর পরোয়ানা মূলে কদমতলী এলাকার মো. মোজাম্মেল হোসেন ও রুবিনা আক্তার (২৯) এবং অন্য একটি মামলায় আটি ওয়াপদা কলোনি এলাকার মো. সাদির উদ্দিনসহ (৩৬) মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত ৮ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
২ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
বন্দরে ৪র্থ শ্রেণী ছাত্রীকে ধর্ষন
লেকে মরা মাছের গন্ধ!
নববর্ষে প্রবীণ নেতাদের পাশে খোরশেদ
অস্ত্র-গুলি ছিনতাই, গ্রেপ্তার আরও ১
সংসদে শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবী
চালু হচ্ছে আইসিইউ
জ্বালানি সংকটে বর্জ্য অপসারণ ব্যাহত
সিদ্ধিরগঞ্জে নাটকীয় অভিযান তিতাসের
ঐতিহ্য হারিয়েছে হালখাতা উৎসব
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















