ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জমেছে লোকজ ঐতিহ্যের আয়োজন

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দে পরিণত হয়েছে এক সর্বজনীন মিলনমেলায়।
সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে বৈশাখের প্রথম দিন থেকে শুরু হওয়া এ মেলা চলবে টানা সাত দিন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা এ কে এম মোজাম্মেল হক মাসুদ বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের লোকজ ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি সবাইকে মেলায় আসার আহ্বান জানান।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী কারুশিল্প স্থান পেয়েছে। বিশেষ করে জামদানি শাড়ি ও নকশি কাঁথার স্টলগুলো দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। স্টল মালিকরা জানান, নিজস্বভাবে তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন।
পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে দর্শনার্থীরা আনন্দে সময় কাটাচ্ছেন। ঐতিহ্যবাহী পরিবেশে নতুন বছরকে বরণ করতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা, যেখানে চড়ে দর্শনার্থীরা রোমাঞ্চ উপভোগ করছেন এবং ওপর থেকে পুরো মেলার মনোরম দৃশ্য দেখছেন। শিশুদের জন্য রয়েছে বায়োস্কোপ, যা তাদেরকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে।
লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়ে সোনারগাঁয়ের এ বৈশাখী মেলা নববর্ষ উদযাপনের এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হয়েছে। এটি যেমন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত করছে, তেমনি বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকেও তুলে ধরছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জমেছে লোকজ ঐতিহ্যের আয়োজন

আপডেট সময় এক ঘন্টা আগে