ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই’

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) মাদরাসা মিলনায়তনে হাফেজ মারিয়া বিনতে ওবায়েদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি প্রশাসক এডভোকেট শাখওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাখওয়াত হোসেন খান বলেন, “নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা। পরীক্ষার হলগুলোতে আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করে তোমরা মাদরাসা ও এই শহরের গৌরব বয়ে আনবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা ও আদর্শের সমন্বয় ঘটানো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারী শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মাওলানা মইনউদ্দিন আহমাদ, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও কলামিস্ট মাওলানা আবদুল জব্বার এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন এবং শেষ সময়ে প্রস্তুতির বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী সোসাইটি অব নারায়ণগঞ্জের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মু:মুনীরুজ্জামান শাহীন, সমাজ সেবক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রিড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল জলিল।
উক্ত মাদরাসার গভর্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ আলী আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পরীক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই’

আপডেট সময় ২ ঘন্টা আগে