ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে নৃত্য, শিক্ষককে শোকজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ কাউছার মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
জানা যায়, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক নৃত্য পরিবেশনের অভিযোগে এ নোটিশ জারি করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর ২টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে ক্রীড়া শিক্ষক মোঃ কাউছার মোল্লা শিক্ষার্থীদের সঙ্গে নৃত্যে অংশ নেন। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয় এবং পরে তা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্যসহ বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।
এ ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ প্রেক্ষিতে ১৬ এপ্রিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক স্মারকে ক্রীড়া শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, কেন তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলেন, তার লিখিত ব্যাখ্যা পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শিক্ষার্থীদের সঙ্গে নৃত্য, শিক্ষককে শোকজ

আপডেট সময় ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬