সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির (রেজিঃ-০৫৭৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। আলহাজ আঃ মতিন মিয়াকে সভাপতি এবং দেলোয়ার হোসেন সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার রাতে হিরাঝিল আবাসিক এলাকার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মনিরুল ইসলাম রবি।
এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আজারুল ইসলাম মান্নানকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ মনিরুল ইসলাম রবি, আব্দুল্লাহ আল মামুন, বিএম ডালিম ও ডা. মোঃ তমিজউদ্দীন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সহ-সভাপতি: হাজী জসিম উদ্দিন ভূইয়া, গোলাম রাব্বানী, শাহ আলম চৌধুরী ও মফিজুল ইসলাম মজু।
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ফারুক হোসেন।
সহ-সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল হাকিম ও আব্দুল রহিম।
অর্থ সচিব: মোঃ রফিক মিয়া।
সহ অর্থ সচিব: মুসলিম খান।
সাংগঠনিক সম্পাদক: মোঃ মোক্তার হোসেন সরকার।
সহ-সাংগঠনিক সম্পাদক: জাগন আলী ও কামাল হোসেন সরকার।
প্রচার সম্পাদক: মজিবুর রহমান।
সহ-প্রচার সম্পাদক: আবু তাহের।
ক্রীড়া সম্পাদক: মোঃ হারুন উর রশিদ।
সহ-ক্রীড়া সম্পাদক: মোঃ হাসান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— আব্দুল মোতালিব, ওবায়দুল হক স্বপন, আওলাদ হোসেন, নুরুজ্জামান ও হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
সভায় উপস্থিত বক্তারা নতুন কমিটির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কার্যক্রম জোরদার এবং বাসিন্দাদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন
তেলের দাম নিয়ে হাহাকার, নিজের উপদেষ্টাদের ব্যাঙ্গ করলেন ট্রাম্প
হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসরাইলের জন্য এখনো ‘অসাধ্য’
টিপুকে কটুক্তি, আলামিন শোকজ
সড়ক সংস্কারে অনিয়ম, এমপি নির্দেশনা
‘সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা দেওয়া হবে’
দুপুরে খেয়ে এসে দেখি ফ্যাক্টরি বদ্ধ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার মান্নানের
হকার উচ্ছেদে সড়কে কমেছে বর্জ্য
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন
-
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















