ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশ্বাস

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (এমপি)।
সোমবার (২০ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে আয়োজিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী বাজেটেই রূপগঞ্জে ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। যাতে এলাকার মানুষ সহজে চিকিৎসাসেবা পেতে পারে।
এর আগে একই অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশ্বাস

আপডেট সময় ২ ঘন্টা আগে