স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহি বাস। গত সোমবার ভোর ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন— শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহআলম মধু মিয়া ও রিপন মিয়া।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ৩টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার পৌরসভার কর্নগোপ এলাকায় যাত্রীবাহী বাস যোগে একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কের চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহআলম মধু ও রিপনকে গ্রেপ্তার করে। এসময় জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা করেছে। পরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
সংবাদ শিরোনাম ::
টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন সাখাওয়াত
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি
বেলুন ফুটিয়ে অভিনব কৌশলে ছিনতাই!
অবৈধ জ্বালানি বিক্রি, জরিমানা
মাসুদুজ্জামানকে জেলা পুলিশের সম্মাননা
‘প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত তালিকা
কো-কারিকুলামে গুরুত্ব দেওয়ার আহ্বান
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন
এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ২০৮
দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















