স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদ থেকে গোবিন্দ কুমার মজুদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকালে গাজীপুর – চট্টগ্রাম বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গোবিন্দ কুমার মজুমদার ফরিদপুরের নগরকান্দা থানাধীন কাঠিয়া কালিবাড়ী এলাকার আমরেশ মজুমদারের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, সকালে কালাদী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পরে দুপুরে পিবিআই এর একটি দল ঘটনাস্থলে এসে নিহতের হাতের আঙ্গুলের ছাপ থেকে পরিচয় সনাক্ত মরদেহটি গোবিন্দ মজুমদারের। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এসআই আরো জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ঐ যুবককে বিষাক্ত কিছু খাইয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে সড়কের পাশে খাদে ফেলে রেখে গেছে।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
-
ডেস্ক : - আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















