ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে তার বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রবিন চৌধুরী রনি (দুলাল চৌধুরীর ছেলে) শনিবার (২৮ মার্চ) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লতিফ (৫০), রাকিব (২৭), ফাহিম (২২), জুয়েল (৩২)সহ অজ্ঞাত আরও ৫-৭ জন সন্ত্রাসী গত ১৩ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার তারাব পৌরসভার নোয়াগাঁও এলাকায় দানিশ কোম্পানির সামনে রবিন চৌধুরীর পথরোধ করে। এ সময় তারা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং দ্রুত তা পরিশোধের নির্দেশ দিয়ে চলে যায়।
পরবর্তীতে গত ২৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা কর্ণগোপ এলাকায় রবিন চৌধুরীর বাড়িতে দেশীয় অস্ত্র, ধারালো ছুরি, চাপাতি ও লোহার পাইপ নিয়ে অনধিকার প্রবেশ করে। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে রবিনকে খুঁজতে থাকে।
তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে ১ ভরি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা), কানের দুল (প্রায় ৮০ হাজার টাকা) এবং আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
একই দিন রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে কর্ণগোপ এলাকার সাঈদ মার্কেটে অবস্থানকালে অভিযুক্তরা একটি এপাচি আরটিআর মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেলে এসে আবারও চাঁদার দাবিতে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান
বর্তমানে রবিন চৌধুরী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা

আপডেট সময় ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬