ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২ কোটি ৪৮ লাখ টাকার অবৈধ রেণু জব্দ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার‎
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দু’টি অভিযানে প্রায় দুই কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক মিনি পিকআপ তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।
অপরদিকে, একইদিন সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। এসময় কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী দু’টি সন্দেহজনক মাইক্রোবাস তল্লাশি করে প্রায় দুই কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লাখ ৫০ হাজার পিস চিংড়ি রেণু জব্দ করা হয়।
পরে জব্দ করা চিংড়ি রেণুগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। একইসঙ্গে পিকআপ ও মাইক্রোবাসের চালক এবং হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে যানবাহনসহ ছেড়ে দেয়া হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ন অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২ কোটি ৪৮ লাখ টাকার অবৈধ রেণু জব্দ

আপডেট সময় ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬