ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

না.গঞ্জে হামের পরিস্থিতি স্বাভাবিক

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে বর্তমানে হামের কোনো প্রাদুর্ভাব নেই বলে জানিয়েছে শহরের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালটির রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো হামের রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এতে করে জনমনে স্বস্তি ফিরেছে।
তিনি আরও জানান, গত মাসে সন্দেহজনকভাবে দুইজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়িতে পাঠানো হয়। পরবর্তীতে রোগ নির্ণয়ের জন্য তাদের নমুনা ঢাকায় পাঠানো হলে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। অর্থাৎ, তাদের কারোরই হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, মৌসুম পরিবর্তনের সময় শিশুদের মধ্যে বিভিন্ন ভাইরাসজনিত রোগের উসর্গ দেখা দিলেও সেটি সবসময় হাম নয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হামের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। তবে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

না.গঞ্জে হামের পরিস্থিতি স্বাভাবিক

আপডেট সময় ২ ঘন্টা আগে