স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, তার পরিচয়ে এক পয়সা চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। কেউ এমন করলে সরাসরি পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলাইল জামে মসজিদে নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এমপি আল আমিন বলেন, “আমার পরিচয়ে এক পয়সা চাঁদাবাজি করার কারো সুযোগ নাই। সব জায়গায় আমি বলে দিয়েছি। কেউ যদি করে সরাসরি পুলিশে ধরিয়ে দিবেন। যদি ভয় পান, তাহলে আমাকে জানাবেন। এনসিপি বা জামায়াত পরিচয়ে এ ধরনের চাঁদাবাজির সুযোগ নাই, বিএনপির পরিচয়েও সন্ত্রাসী বা চাঁদাবাজি করার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, খাল পুনঃখনন প্রকল্প দুর্যোগ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে খালটি দখলে রয়েছে এবং উচ্ছেদ অভিযান শুরু হলে প্রভাবশালীরা বাধা দেওয়ার চেষ্টা করতে পারে।
এমপি বলেন, অতীতে এ অঞ্চলে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের বিস্তার ছিল। এখন যৌথ অভিযান চলছে এবং র্যাবও শিগগিরই অভিযান শুরু করবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি এলাকাবাসীকে যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং প্রয়োজনে তাকে সরাসরি অবহিত করতে বলেন।
এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
বাবুর ছবির সাথে বেইমান লেখা!
বন্দর গণহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি
কালবৈশাখী মৌসুমে খোরশেদের সতর্কবার্তা
৩২ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার
পলাশের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
না.গঞ্জে হামের পরিস্থিতি স্বাভাবিক
কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে
বন্দরে এলপিজির দাম বৃদ্ধি, ক্রেতারা বিপাকে
মাসদাইর, বাশমুলি ও কাঠেরপুলের মাদক ব্যবসায়ী যারা
আমার নামে চাঁদাবাজির সুযোগ নে—এমপি আল আমিন
আমার নামে চাঁদাবাজির সুযোগ নে—এমপি আল আমিন
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















