স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে আসন্ন কালবৈশাখী মৌসুমকে সামনে রেখে বাড়ির বারান্দায় বা কার্নিশে আলগা ইট, ঝুলন্ত টব, কাঁচের টুকরা, ভারি ব্যানার ফেস্টুনের বিষয়ে নগরবাসীর প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খোরশেদ। ঝড়ো হাওয়া ও হঠাৎ বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তিনি সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন।
শনিবার (৪ এপ্রিল) এক গণসচেতনতামূলক বার্তায় একথা বলেন তিনি।
খোরশেদ বলেন, কালবৈশাখীর সময় আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে নগরজীবনে নানা ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। সামান্য অসতর্কতা বড় ধরনের বিপদের কারণ হতে পারে।
তিনি নগরবাসীর উদ্দেশ্যে আরও বলেন, বাসাবাড়ির ছাদ, ব্যালকনি, কার্নিশ বা জানালার কোণায় রাখা ফুলের টব, ইট, কাঠ, কাঁচ, বিলবোর্ড, সাইনবোর্ড কিংবা ব্যানার-ফেস্টুনের মতো ভারী বস্তু অনেক সময় আলগা অবস্থায় থাকে, যা ঝড়ের সময় নিচে পড়ে গিয়ে পথচারী বা আশপাশের মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
এ অবস্থায় তিনি সবাইকে দ্রুত এসব ঝুঁকিপূর্ণ বস্তু সরিয়ে ফেলা বা মজবুতভাবে বেঁধে রাখার অনুরোধ জানান। পাশাপাশি জরুরি প্রয়োজনে সেগুলোর সংস্কার করার কথাও উল্লেখ করেন।
মাকসুদুল আলম খোরশেদ বলেন, আমাদের সামান্য অবহেলা ও অসচেতনতা ঝড়ের সময় অন্যের জন্য প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে অনেক দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব। এ জন্য সবাইকে নিজে নিরাপদ থাকা এবং অন্যকেও নিরাপদ রাখার আহ্বান জানান তিনি।
সংবাদ শিরোনাম ::
বাবুর ছবির সাথে বেইমান লেখা!
বন্দর গণহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি
কালবৈশাখী মৌসুমে খোরশেদের সতর্কবার্তা
৩২ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার
পলাশের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
না.গঞ্জে হামের পরিস্থিতি স্বাভাবিক
কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে
বন্দরে এলপিজির দাম বৃদ্ধি, ক্রেতারা বিপাকে
মাসদাইর, বাশমুলি ও কাঠেরপুলের মাদক ব্যবসায়ী যারা
আমার নামে চাঁদাবাজির সুযোগ নে—এমপি আল আমিন
কালবৈশাখী মৌসুমে খোরশেদের সতর্কবার্তা
-
ডেস্ক : - আপডেট সময় ৫৪ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















