স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের খানপুর এলাকায় লাইসেন্স ছাড়াই সেবা কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত বিধি অমান্যের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
এসময় ‘আহিল ডায়াগনস্টিক সেন্টারকে’ এই জরিমানা করা হয়। জানা যায় প্রতিষ্ঠানটি বৈধ লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া নির্ধারিত বিধিমালাও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না যা সেবাগ্রহীতাদের জন্য ঝুঁকিপূর্ণ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা জানান, ‘মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আধ্যাদেশ, ১৯৮২’ অনুযায়ী ৫ হাজার টাকা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
শিশু ধর্ষণ মামলায় চার আসামির যাবজ্জীবন
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ
৯টি ওয়ার্ডে পানির পাম্পের উদ্বোধন
অনিবন্ধিত প্রতিষ্ঠানের তেল বিক্রি, জরিমানা
ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন
অনেক পাম্পে নেই জ্বালানি
ডিজিটাল বারকোডে অটোচালক শনাক্ত হবে!
চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না—এমপি মান্নান
দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
ধলেশ্বরী নদী দখলের চেষ্টা
আহিল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















