ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাম উপসর্গে চারজনের মৃত্যু

  • ডেস্ক :
  • আপডেট সময় ৭ ঘন্টা আগে
  • ৩ বার পড়া হয়েছে

‎সটাফ রিপোর্টার
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। একই সময়ে হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৪৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৮ জন, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪০৯ জন।
১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৯১০ জন।
একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ৬০৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ জনের।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।
৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছিল, ১০ এপ্রিলে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা ১৪৭ জন হলেও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা ১৪৪ জনের কথা উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হাম উপসর্গে চারজনের মৃত্যু

আপডেট সময় ৭ ঘন্টা আগে