ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রশংসায় ভাসছেন দিপু ভূঁইয়া

  • ডেস্ক :
  • আপডেট সময় ৭ ঘন্টা আগে
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় আনতে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় জেলার ব্যবসায়ী ও বিভিন্ন মহলে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রশংসায় ভাসছেন।
জানা যায়, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকায় নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি—এমন অভিযোগ দীর্ঘদিনের। এই বাস্তবতা সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জোরালো হয়ে ওঠে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি তুলে ধরে। এছাড়া জেলা প্রশাসনের সঙ্গেও একাধিক বৈঠকে একই দাবি জানানো হয়।
পরবর্তীতে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত চেম্বারের বার্ষিক সাধারণ সভায় প্রায় এক হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি পুনরায় জোরালোভাবে উত্থাপন করা হয়।
চেম্বার সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, এ বিল পাসের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন, নতুন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জে পরিকল্পিত উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।
নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম সারোয়ার সাঈদ বলেন, অপরিকল্পিত নগরায়নের বাইরে এসে এখন পরিকল্পিত শহর গড়ার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতের জনসংখ্যার চাপ বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি বলেও মত দেন তিনি।
এদিকে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, শুরু থেকেই এ উদ্যোগ বাস্তবায়নে চেম্বার সভাপতির সক্রিয় ভূমিকা ছিল। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। নতুন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জকে আরও বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

প্রশংসায় ভাসছেন দিপু ভূঁইয়া

আপডেট সময় ৭ ঘন্টা আগে