ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার নেই

  • ডেস্ক :
  • আপডেট সময় ৭ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বন্দরে চাঁদাবাজদের দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ার জের ধরে ইটভাটা ম্যানজারকে কুপিয়ে নগদ ১০ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে আহত ইটভাটা ম্যানেজার নবী হোসেন বাদী হয়ে স্থানীয় চাঁদাবাজ জাকারিয়া ওরফে জাকির ও বুলবুলসহ ৭ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ১৩(৪)২৬ ধারা- ৪৪৭/ ৪৪৮/৩৮৫/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৮৬/ ৩৮৭/ ৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। এর আগে গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বন্দর উপজেলার ফনকুলস্থ আল্লাহর দান নামীয় ইটভাটা অফিসে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও লুটকরা নগদ অর্থ উদ্ধার বা অভিযুক্তদের গ্রেপ্তারের কোন সংবাদ জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে নবী হোসেন তারেই ভাতিজা হাজী মোহাম্মদ গোলাপ মিয়ার মালিকানাধীন আল্লাহর দান নামক ইটভাটায় দীর্ঘ দিন ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছে। এর ধারাবাহিকতা একই উপজেলার দাঁশেরগাও এলাকার জজ মিয়ার ২ ছেলে জাকারিয়া ওরফে জাকির ও তার ছোট ভাই বুলবুল দীর্ঘ দিন ধরে এলাকার নিরিহ মানুষদের নানা ভাবে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে নিচ্ছে। এদিকে উল্লেখিত চাঁদাবাজরা বেশ কিছু দিন ধরে আল্লাহর দান নামক ইটভাটা থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে আসছিল। এর জের ধরে গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় চাঁদাবাজ ২ ভাইসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় উল্লেখিত ইটভাটার ম্যানেজারের নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই ম্যানেজার চাঁদা দিত অস্বীকৃতি জানালে ওই সময় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে নগদ ১০ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চাঁদা না পেয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার নেই

আপডেট সময় ৭ ঘন্টা আগে