স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী মো. ইমরানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে চিকিৎসাধীন ইমরামকে দেখতে যান তিনি।
এর আগে গ (৯ এপ্রিল সংঘর্ষের ঘটনায় আহত ইমরান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গিয়ে সংসদ সদস্য তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি ইমরানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরকে সান্ত্বনা দেন। পাশাপাশি আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে ফতুল্লায় ঝুট ব্যাবসার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মাদরাসা শিক্ষার্থী মো. ইমরান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ২
গুলিবিদ্ধ ইমরানকে দেখতে গেলেন আল আমিন
সমন্বিত উদ্যোগের আহ্বান মাসুম বিল্লাহর
“হকার পুনর্বাসন” কথাটাই উচ্ছেদকে বাধাগ্রস্থ করে
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার নেই
এনসিপির বিক্ষোভ সমাবেশ
‘আমরা এই নির্বাচন বর্জন করছি’
‘হকারদের উস্কানি দিলে কঠোর ব্যাবস্থা’
ইসলামাবাদে ‘লকডাউন’, কড়া নিরাপত্তা
প্রশংসায় ভাসছেন দিপু ভূঁইয়া
গুলিবিদ্ধ ইমরানকে দেখতে গেলেন আল আমিন
-
ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















