স্টাফ রিপোর্টার
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা গতকালের নির্বাচনই প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বগুড়া ও শেরপুরের দুটি আসনে পুনঃনির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি ।
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি একথা বলেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই নির্বাচন বর্জন করছি।
আমরা চাই, নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক।’
গোলাম পরওয়ার আরো বলেন, ‘আবার প্রমাণ করল দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় না। বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে।’
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে।
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই।
এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ২
গুলিবিদ্ধ ইমরানকে দেখতে গেলেন আল আমিন
সমন্বিত উদ্যোগের আহ্বান মাসুম বিল্লাহর
“হকার পুনর্বাসন” কথাটাই উচ্ছেদকে বাধাগ্রস্থ করে
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার নেই
এনসিপির বিক্ষোভ সমাবেশ
‘আমরা এই নির্বাচন বর্জন করছি’
‘হকারদের উস্কানি দিলে কঠোর ব্যাবস্থা’
ইসলামাবাদে ‘লকডাউন’, কড়া নিরাপত্তা
প্রশংসায় ভাসছেন দিপু ভূঁইয়া
‘আমরা এই নির্বাচন বর্জন করছি’
-
ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















