ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর হুশিয়ারী টিপুর

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে তিনি হকারদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, ইতিবাচক ভূমিকা রাখলে তাদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের কালিরবাজার ফ্রেন্ডস মার্কেট এলাকার সামনে ফুটপাত দখলমুক্ত করতে আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
সমাবেশে টিপু বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে ফুটপাত হকারমুক্ত করা এখন সময়ের দাবি। শহরের ফুটপাত কোনোভাবেই দখলে থাকতে দেওয়া হবে না। মানুষ যাতে নির্বিঘ্নে হাঁটতে পারে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য,উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দলীয় উচ্চপর্যায় থেকেও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নির্বাচনের আগে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে হকারদের প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরে টিপু বলেন, হকাররা যদি আমাদের সঙ্গে সমন্বয় করে, তাহলে তাদের জন্য পুনর্বাসনের পথ খুঁজে বের করা হবে।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি উসকানিতে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে, তাহলে কঠোরভাবে দমন করা হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর ছত্রছায়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না,যোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, কিছু হকার দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রেখেছেন এবং নিজেদের স্বজনদেরও এনে বসাচ্ছেন, যা নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। “কয়েকজনের ব্যক্তিগত স্বার্থে পুরো শহর জিম্মি থাকতে পারে না,”—বলেন তিনি।
এ সময় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের কর্মীদের ওপর হামলার ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া জানান টিপু। তিনি বলেন, দায়িত্ব পালনরত কর্মীদের ওপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে, হকার নেতারা পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মহানগর জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের সভাপতি কেএম মিজানুর রহমান রনি সম্প্রতি হকারদের নিয়ে মিছিল করে উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সব মিলিয়ে, নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত অভিযান ঘিরে একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে পুনর্বাসনের দাবি—দুই পক্ষের অবস্থান শহরের পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কঠোর হুশিয়ারী টিপুর

আপডেট সময় এক ঘন্টা আগে