ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় বড় ধরনের বিভ্রাট ঘটেছে।
উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৬ সালের পরীক্ষার্থীদের হাতে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। এই প্রশ্নেই প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয় ১৭৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকারকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরোটরি স্কুলের মোট ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। আজ বাংলা প্রথম পত্রের সৃজনশীল পরীক্ষা চলাকালীন ১৭৭ জন শিক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়।
পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। পুরাতন সিলেবাসে পরীক্ষা দেওয়ার বিষয়টি জানাজানি হলে কেন্দ্রজুড়ে হৈচৈ পড়ে যায়। পরীক্ষার্থীরা ফেল করার আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে এবং অভিভাবকরা কেন্দ্রের বাইরে বিক্ষোভ শুরু করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কেন্দ্র সচিব দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন। ইউএনও আসিফ আল জিনাত তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন এবং শিক্ষার্থীদের অতিরিক্ত সময় প্রদান করেন।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিনহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার জানায়, পরীক্ষার প্রথম দিন হওয়ায় শুরুতে আমরা খেয়াল করতে পারিনি। পরে যখন বুঝলাম সিলেবাস আলাদা, তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
অভিভাবক রাবেয়া বসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের এমন দায়িত্বহীনতা আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, বিষয়টি নজরে আসা মাত্রই আমরা বোর্ডের সঙ্গে কথা বলে নতুন সিলেবাসে পরীক্ষা সম্পন্ন করেছি। পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তাই তাদের ফলাফলে কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা

আপডেট সময় ৩ ঘন্টা আগে