স্টাফ রিপোর্টার
কারিগরি ত্রুটির কারণে একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। এতে রাজধানীসহ নারায়ণগঞ্জের তিতাস গ্যাস অধিভুক্ত কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ‘গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।’
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জানা গেছে, মোট গ্যাস সরবরাহ যেখানে ২ হাজার ৬০০ এমএমসিএফডির কিছু বেশি, সেখানে একটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ প্রায় ১৫ শতাংশ কমে গেছে। এমন সময় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটেছে, যখন আমদানি সংকোচন, সরবরাহ রেশনিং এবং গ্রীষ্মকালে চাহিদা বৃদ্ধির কারণে দেশের বৃহত্তর জ্বালানি খাত সংকটে ভুগছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিপুল আরএলএনজি হঠাৎ কমে যাওয়ায় বিদ্যুৎ ও শিল্প উৎপাদন, বিশেষত গ্যাসনির্ভর খাতে চাপ আরও বাড়তে পারে। অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশে দুটি এফএসআরইউয়ের মধ্যে একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে পুরো ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়ে। তবে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি কখন পুনরায় চালু হবে তা নির্দিষ্ট করে জানায়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সংবাদ শিরোনাম ::
জামায়াতের লিফলেট বিতরণ
পাইকপাড়ায় কিশোর গ্যাং এর চাঁদাবাজী
প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ পরীক্ষার্থী
গ্যাসের স্বল্পচাপ থাকবে না.গঞ্জে
২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা
বাড়তি চাপে মধ্য-নিম্নবিত্ত
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্য ইতিবাচক
‘জামায়াত-এনসিপি প্রতিবাদ করতে গিয়েছিল’
যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প
ছাত্রলীগ সভাপতি মামুন আটক
গ্যাসের স্বল্পচাপ থাকবে না.গঞ্জে
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















