ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না এবং যুক্তরাষ্ট্র এখন আলোচনায় শক্ত অবস্থানে রয়েছে।
মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি সেটা করতে চাই না।
আমাদের হাতে খুব বেশি সময় নেই’।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় শক্ত অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ করতে পারবে।
ট্রাম্পের মতে, চুক্তিতে পৌঁছানোর জন্য ‘সময় খুব বেশি নেই’, তবে তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আসে, তাহলে তারা নিজেদের ‘খুব ভালো অবস্থানে’ নিতে পারবে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি বোমা হামলাই হবে—কারণ সেটাই ভালো মনোভাব’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প

আপডেট সময় ৩ ঘন্টা আগে