স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বক্তাবলী ঘাটের ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, বিএনপির পরিচয়ে কিছু ব্যক্তি দরপত্র জমা দেওয়ার সময় ব্যবসায়ীদের বাধা দেয় এবং এ ঘটনার প্রতিবাদ করায় এনসিপি নেতাদের ওপর হামলা চালানো হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এনসিপির মাধ্যমে কোনো ধরনের হকার, হাট-বাজার, ঘাট বা পরিবহন থেকে অন্যায় অর্থ নেওয়া হয়নি। নেয়ার প্রশ্নই আসে না। আমার পরিচয়ে কোনো কমিশন বাণিজ্য, চাঁদাবাজি বা জোরপূর্বক অর্থ আদায়ের সুযোগ দেওয়া হয়নি।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বরং আমি বারবার সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছি। রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করেছি যেন অপরাধীদের আশ্রয় না দেয়। প্রশাসনকেও একই বার্তা দিয়েছি।
তিনি বলেন, জনগণকে বলেছি আমার অজান্তে কোথাও দুর্নীতি বা নিম্নমানের কাজ হলে সেটি বন্ধ করে আমাকে জানাতে। অভিযোগ পাওয়ার পর শিবুমার্কেট-পোস্ট অফিস সড়কের কাজ বন্ধ করে ভালোভাবে করার নির্দেশ দিয়েছি।
ইজারা প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোতে গুন্ডামির মাধ্যমে ইজারা কার্যক্রম বাধাগ্রস্ত করে কম দামে ইজারা নেওয়া হয়েছে। এতে রাষ্ট্র সঠিক রাজস্ব পায়নি। তাই আমরা বলেছি সব ইজারা ও দরপত্র উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক হতে হবে। প্রকৃত ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে।
বক্তাবলী ঘাটের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দরপত্র জমা দেওয়ার দিন ব্যবসায়ীরা গেলে বিএনপির পরিচয়ে কয়েকজন গায়ের জোরে তাদের বাধা দেয়। এ সময় এনসিপি নেতা তরিকুল ও তাওহীদ প্রতিবাদ করলে তাদের ওপর হামলা করা হয়। পরে স্থানীয় লোকজন, এমনকি বক্তাবলী জামায়াতের সভাপতি আবু বকরসহ সাধারণ মানুষ এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি ইজারা কার্যক্রমে কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো ধরনের গুন্ডামি বরদাশত করা হবে না। মানুষের অধিকার ক্ষুণ্ন করা বা রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সহাবস্থানে বিশ্বাসী। তবে অপরাধী যে দলেরই হোক, আমরা তার বিরুদ্ধে।
তিনি বলেন, কিছু চিহ্নিত ফ্যাসিস্ট ও তাদের দোসর ছাড়া অন্য ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
সংবাদ শিরোনাম ::
জামায়াতের লিফলেট বিতরণ
পাইকপাড়ায় কিশোর গ্যাং এর চাঁদাবাজী
প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ পরীক্ষার্থী
গ্যাসের স্বল্পচাপ থাকবে না.গঞ্জে
২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা
বাড়তি চাপে মধ্য-নিম্নবিত্ত
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্য ইতিবাচক
‘জামায়াত-এনসিপি প্রতিবাদ করতে গিয়েছিল’
যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প
ছাত্রলীগ সভাপতি মামুন আটক
‘জামায়াত-এনসিপি প্রতিবাদ করতে গিয়েছিল’
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















