স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকালে নাসিক ২নং ওয়ার্ডের মৌচাক ছালু হাজী রোড় এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মজজিদটি পুন:নির্মাণ করা হচ্ছে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে।
দারুস সালেহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বলেন,ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন,এ ধরনের আয়োজনে এত লোকজনের উপস্থিতি কমই দেখা যায়। কমিটির সদস্য ও এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। মসজিদের প্রতি এ এলাকাবাসীর এমন আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তাই আমিও চাই এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী মসজিদটি বহুতল ভবনে রূপ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুফতি আহসান কাসেমী, মুফতি মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হাফেজ জাহির আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির গৃহায়ণ ও পুনর্বাসন সম্পাদক আবুল খায়ের শান্ত, মুফতি কাসেম আল হুসাইন, মুফতি জুনায়েদ হোসাইন, মুফতি আবুল কালাম আইয়ুবী, মুফতি আরিফ জামিল, হাফেজ মাওলানা হাদী জামান, হাজী দুলাল মিয়া, মাওলানা আরিফ উল্লাহ কাসেমী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর হোসেন, মুক্তার হোসেন মুক্তুল, মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুক্তার হোসেন, এনামুল হক, জুয়েল, মহিউদ্দিন ও আনসার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ শিরোনাম ::
জামায়াতের লিফলেট বিতরণ
পাইকপাড়ায় কিশোর গ্যাং এর চাঁদাবাজী
প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ পরীক্ষার্থী
গ্যাসের স্বল্পচাপ থাকবে না.গঞ্জে
২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা
বাড়তি চাপে মধ্য-নিম্নবিত্ত
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্য ইতিবাচক
‘জামায়াত-এনসিপি প্রতিবাদ করতে গিয়েছিল’
যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প
ছাত্রলীগ সভাপতি মামুন আটক
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্য ইতিবাচক
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















